ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দেশে দিন দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে। চুয়াডাঙ্গা জেলা সদরসহ সব উপজেলা রেড জোন ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বৃহত্তর আলমডাঙ্গা উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে প্রায় ৫-৬ জন মৃত্যুবরণ করেছে। সরকার করোনা মোকাবিলায় সবদিক দিয়ে প্রস্তুত আছে। যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। প্রায় সাড়ে চার মাস আমাদের সবার করোনার কারণে অস্বাভাবিক জীবন কাটাতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই সরকারি বিধি-নিষেধ মেনে চলুন, মুখে মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করবেন।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, কাজী খালেদুর রহমান, আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুছা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। সৌজন্য সাক্ষাত মেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার উপজেলার সব ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকদের হাতে ৫ শ মাস্ক ও ১ শ করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
