স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে চলতে হবে

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে চলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট সোসাইটির মাস্ক বিতরণকালে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বড় বাজার শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। সহযোগিতায় ছিল যুব রেডক্রিসেন্টের সদস্যরা। এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবির, ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস এবং হিসাবরক্ষক আকতার হোসেন উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে চলতে হবে। করোনা ওষুধ তৈরি করতে বিশ্বের চিকিৎসা বিজ্ঞানী কাজ করছেন। যতদিন ওষুধ বাজারে না আসছে, ততদিন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজে ও পরিবারের সবাইকে নভেল করোনাভাইরাস থেকে রক্ষা করতে হবে। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখতে সহযোগিতা করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)