তারা দেবী আগরওয়ালার প্রথম মৃত্যুবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
তারা দেবী আগরওয়ালার প্রথম মৃত্যুবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
শ্রদ্ধাঞ্জলি প্রদান, খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমীকরণ প্রতিবেদক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)-এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিলীপ কুমার আগরওয়ালার মাতা তারা দেবী আগরওয়ালার প্রথম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। তারা দেবী আগরওয়ালার নামে গড়ে তোলা তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বিকেল চারটায় তারা দেবী আগরওয়ালার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান, মোমবাতি প্রজ্জ্বলন, এক মিনিট নীরবতা পালন, তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা এবং করোনায় অসহায় হয়ে পড়া শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, ডা. আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাভলু, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, তারা দেবী স্পোর্টস একাডেমির সমন্বয়কারী মিলন বিশ্বাস এবং স্বেচ্ছসেবক সজিবুল ও সাকিব। উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত তারা দেবী ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবতার সেবার লক্ষ্যে দিলীপ কুমার আগরওয়ালা তাঁর মায়ের নামে তারা দেবী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছিলেন ২০১৩ সালের গোড়ার দিকে। মূলত শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই এই ফাউন্ডেশন কাজ। গর্ভবতী ও প্রসূতি মা এবং নবজাকতদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, শিক্ষাবৃত্তি, ফ্রি টিউশন ফি, মিড ডে মিল, বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রশিক্ষণ কর্মশালা, কর্মসংস্থান সৃষ্টি, ওল্ড হোম, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এই অলাভজনক প্রতিষ্ঠানটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)