ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় রিয়াদ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেল মালিক শাহিনসহ চারজনকে আটক করেছে দর্শনা থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের সাব্দার আলীর ছেলে শাহিন রেজা (৩৫), একই হোটেলের কর্মচারী দোস্ত গ্রামের বাবলুর ছেলে রবিউল হোসেন (২৮), জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ির আশকার আলীর ছেলে আশরাফুল ওরফে শিহাব (২২) ও একই উপজেলার সেনেরহুদা গ্রামের জৈনক কলেজ পড়ুয়া এক মেয়ে। আটক ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই শরিফুল ও এএসআই মহিউদ্দিনসহ ফোর্স নিয়ে গতকাল বুধবার বেলা তিনটার দিকে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন আলোচিত রিয়াদ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ির আশকার আলীর ছেলে আশরাফুল ওরফে শিহাব ও একই উপজেলার সেনেরহুদা গ্রামের জৈনক কলেজ পড়ুয়া এক মেয়েকে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আটক করা হয়। এছাড়া এ অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের সাব্দার আলীর ছেলে শাহিন রেজা ওরফে শাহিন ও একই হোটেলের কর্মচারী দোস্ত গ্রামের বাবলুর ছেলে রবিউল হোসেনকে আটক করে পুলিশ। আজ সকালের দিকে আটককৃতদের কোর্টে চালান দেওয়া হবে বলে জানায় পুলিশ।
