আলমডাঙ্গায় মোবাইল কোর্টে দুই গাঁজাসেবীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-29 ইং
আলমডাঙ্গায় মোবাইল কোর্টে দুই গাঁজাসেবীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই গাঁজাসেবীকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আলম হোসেনের ছেলে রনি ওরফে পেরেক (৩২) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় ও সেবন করে আসছিলেন। গতকাল মঙ্গলবার ভোরে আলমডাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাঁকে আটক করে। অপর দিকে, হাপানিয়া ক্যাম্প পুলিশ হাপানিয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে আবু শামার ছেলে আবু সাঈদকে (৩২) আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ প্রদান করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে রনি ওরফে পেরেককে ২ হাজার টাকা ও আবু সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)