ঝিনাইদহে কৃষক বাজারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-07-29 ইং
ঝিনাইদহে কৃষক বাজারের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে কৃষক বাজার। গতকাল মঙ্গলবার সকালে শহরের নতুন হাটখোলায় ফিতা কেটে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশ শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান, ফিল্ড অফিসার মনোরঞ্জন চন্দ রায়, স্থানীয় ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, শাহাদত হোসেন, আব্দুল গফুরসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপনণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ বাজার চলবে। কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি এ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে বলে জানান আয়োজকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)