ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সকল ইউনিট প্রধানদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী তুলে দেন। স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রীর মধ্যে ছিল পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লোভস, আই প্রটেক্টর, ফেইস সিল্ড, ভিটামিন-সি, জিংক ট্যাবলেট ও ক্যালসিয়াম ডি-৩। স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, হাসিব্লু আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি জুলফিকার আলীসহ মেহেরপুর জেলা পুলিশের সব ইউনিট প্রধানরা।
