ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি মুজিবনগর উপজেলার জয়পুর ও আনন্দবাস গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর’ নির্মাণকাজ পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি দুর্যোগ সহনীয় ঘরের নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তিনি কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
