চুয়াডাঙ্গায় বায়তুল নাজাত জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-07-29 ইং
চুয়াডাঙ্গায় বায়তুল নাজাত জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়া, জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন বায়তুল নাজাত জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। গত সোমবার সকাল ৯টার দিকে মসজিদের এ ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়তুল নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাড. রফিকুল আলম, সহসভাপতি অ্যাড. আশরাফ আলী, সাধারণ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, হিসাবরক্ষক হাজি সুমন, জেলা পরিষদের সদস্য মো. শাহান, যুবলীগ নেতা মো. আলমগীর আজম খোকা, ঠিকাদার জহুরুল ইসলাম, অ্যাড. খালেক, রহিম, শরিফুল, বাবু, আজাদ, মাসুদ রানা, জিয়ত আলী, হামিম মোহাম্মদ, আমিনুল ইসলাম, জুয়েল, তাজু, ফিরোজ, খান জাহান, রুবেল, রবিউল, সুরুজ বাঙালি প্রমুখ। উদ্বোধন শেষে উপস্থিত সবাই আল্লাহর নিকট মসজিদের স্থায়িত্বসহ এলাকাবাসীর জন্য দোয়া করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)