জীবননগরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-07-28 ইং
জীবননগরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ‘চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ স্লোগানে জীবননগরে মাদকবিরোধী মোটরাসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রতিটি গ্রামসহ জীবননগর শহরে মাদকবিরোধী এ র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ জীবননগর থানার পুলিশ সদস্যরা। এ সময় জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোনো সুপারিশ চলবে না। মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালীই হোক না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। এখনও সময় আছে, যারা মাদকের ব্যবসা করছে, তাদের ভালো হওয়ার সুযোগ। আর যদি মাদক না ছাড়ে, তা হলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)