ছবির ক্যাপশন:
বিশিষ্ট সমাজসেবক টিপু তরফদার অর্থায়নে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্প স্থাপন
করোনা আক্রান্তরা সঠিকভাবে অক্সিজেন পেলেই আমি খুশি হব- টিপু তরফদার
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদারের নিজ অর্থায়নে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্প স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর বলেন, ‘দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জরুরি মুহূর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করাসহ মানসম্মত সেবা প্রদানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আর কোনো কিছুর ঘাটতি থাকল না। রোগীরা সব ধরনের চিকিৎসা এখানেই নিতে পারবে। এখন আর চুয়াডাঙ্গায় যাওয়া লাগবে না।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্প স্থাপন করার অনুভূতি জানতে চাইলে ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার বলেন, ‘সারা বিশ্বে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন দেশের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা মানুষের মৃত্যু দেখে চোখের পানি ফেলতে থাকেন। তখন বিভিন্ন টিভি ও পত্র-পত্রিকায় দেখা যায় করোনায় আক্রান্ত ব্যক্তিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। তখন আমি পরিকল্পনা করি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটার ব্যবস্থা করা যায়। তাই আমি জহুরুল ভাইকে বলি, পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সঙ্গে কথা বলতে। তিনি রাজি হলে আমি এটার ব্যবস্থা করে দিয়েছি। হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্পের উদ্বোধন হয়েছে জেনে খুব খুশি হয়েছি। দামুড়হুদা উপজেলায় যারা করোনা আক্রান্ত হবেন, তাঁরা যাতে সঠিকভাবে অক্সিজেনটি পায়, তাহলে আমি খুশি হব।’
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ, মেডিকেল অফিসার মুকবুল হোসেন, ডেন্টাল সার্জন ওয়ালিদ, স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাসেম প্রমুখ।
উল্লেখ্য, সারা বিশ্ব যখন করোনাভাইরাসে আতঙ্কিত, তখন দামুড়হুদা উপজেলার মানুষের কথা ভেবে বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে গত ১৪ জুলাই এ ফ্লো-সেন্টার অক্সিজেন সরবরাহ প্রকল্পের কাজ শুরু করা হয়। এ ফ্লো-সেন্টারে মোট ৮টি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। যার মধ্যে সার্বক্ষণিক ৪টি সিলন্ডার চলমান (রানিং) থাকবে এবং ৪টি সিলিন্ডার গচ্ছিত থাকবে। গত ২০ জুলাই এ প্রকল্পের কাজ সম্পন্ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর কাছে হস্তান্তর করা হলেও গতকাল এ প্রকল্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
অন্যদিকে, একই দিনে অর্থাৎ গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো, এক্স-রে মেশিন ও করোনা বুথ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসময় ৩৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির হাতে নেবুলাইজার তুলে দেন এমপি টগর।
জানা যায়, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু জয়কার প্রজেক্ট থেকে আল্ট্রাসনো, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, ৩৫টি নেবুলাইজার মেশিন ও ১টি কম্পিউটার কিনে দেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়হিদ, মেডিকেল অফিসার মুকবুল হোসেন, ডেন্টাল সার্জন ওয়ালিদ, স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাসেম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সিএইচসিপিবৃন্দ।