মেহেরপুরে করোনায় মৃত্যু সিনিয়র জেল সুপারের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-07-28 ইং
মেহেরপুরে করোনায় মৃত্যু সিনিয়র জেল সুপারের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মেহেরপুরের সন্তান ময়মনসিংহ জেলার সিনিয়র জেল সুপার আবু জাহেদের লাশ দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর শহরের শেখপাড়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবু জাহেদ মেহেরপুর শহরের থানাপাড়ার আব্দুল করিমের ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলেও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আগের দিন ঢাকাস্থ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আবু জাহেদ ময়মনসিংহ জেলখানার সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে কারা বিভাগে যোগদানের পর পর্যায়ক্রমে যশোর, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, পাবনা, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, জামালপুর, জেলা কারাগারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করার পর চলতি সালের ২৪ মার্চ ময়মনসিং জেলা কারাগারের যোগদান করেন। গত ১০ জুলাই হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরদিন তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাঁকে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)