ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের মধ্যে মাছ পরিবহনের জন্য পিকআপ ভ্যান, হাঁপানিয়া সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লিমিটেডকে মাছের ভাসমান খাদ্য তৈরির মেশিন এবং ডামোশ সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লিমিটেডকে এরেটর স্থাপনের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ফোয়ারা এরেটর বিতরণ এবং পিও কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা মৎস অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেল মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্প বাস্তবায়ন ইউনিটের পরিচালক এস এম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, আব্দুুল হান্নান, সুমন আহম্মেদ (রাজস্ব, এনএটিপি-২, ইউনিয়ন প্রকল্প) প্রমুখ।
