মহেশপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

আপলোড তারিখঃ 2017-03-18 ইং
মহেশপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত ছবির ক্যাপশন:

মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩৩নং ভাষান পোতা সরকারি প্রাঃ বিদ্যালয়ের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে। গত ১৭ই মার্চ সকাল ৮টায় দিবস দুটি পালন উপলক্ষে, বিদ্যালয়ের এসএসসি’র সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মাস্টারের নেতৃত্বে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিদ্যালয় প্রঙ্গন খেকে শুরু হয়ে ভাষানপোতা আমিন নগর প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতীর জনকের জীবনির উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পিটিআই সভাপতি মো:  মহিউদ্দীন, সাংবাদিক ওবাইদুল হক, সহকারী শিক্ষক মো: নাজমূল হাসান, আনোয়ার হোসেন, মোছা: রাবেয়া খাতুন, সাংবাদিক মোঃ মোমিনুর রহমান(মমিন) প্রমূখ। আলোচনা শেষে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)