মুজিবনগরে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

আপলোড তারিখঃ 2020-07-28 ইং
মুজিবনগরে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মুজিবনগর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সূধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল,মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, সূধীজন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)