ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জেলা কারাগারের কয়েদীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদীদের ব্যবহারের জন্য ৫ শ পিস মাস্ক জেলার শওকত হোসেন মিয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নূর মোহাম্মদ ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে অন্যান্য কর্মসূচির পাশাপাশি মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়, সেটি বর্তমানে চলমান রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার কারাগারের কয়েদীদের জন্য মাস্ক বিতরণ করা হয়।
