আজব চোরের কান্ড, কলা, পাওরুটিসহ চুরি করলেন দুধও!

আপলোড তারিখঃ 2020-07-27 ইং
আজব চোরের কান্ড, কলা, পাওরুটিসহ চুরি করলেন দুধও! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পুরাতনপাড়ার নতুন ‘স’ মিলের ভেতরে গভীর রাতে তালা ঝোলানো বাইলা কেটে একটি চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুজরুকগড়গড়ি মুন্সিপাড়ার আব্দুল হামিদের ছেলে শাহান বলেন, শনিবার রাত অনুমান ১০টার সময় তার চায়ের দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল রোববার সকালে সে জানতে পারে তার দোকান চুরি হয়ে গেছে। এ সময় সে তার দোকানে এসে দেখে তার দোকানের চা তৈরির সরঞ্জামাদিসহ, চুলাই রেখে যাওয়া দুধও চুরি হয়ে গেছে। দোকানের তালা ঝোলানো বাইলা কেটে দোকানে ঢুকে আনুমানিক ৫ হাজার টাকার সিগারেট, চায়ের কাপ, রুটি, কলা, পাওরুটিসহ আরোও ১ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় চায়ের দোকানি শাহানের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)