হরিণাকণ্ডুুতে ১৮০ জন কৃষকের মধ্যে সার বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-27 ইং
হরিণাকণ্ডুুতে ১৮০ জন কৃষকের মধ্যে সার বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আমন ধান চাষে প্রণোদনা হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রান্তিক কৃষকদের মধ্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে হরিণাকুণ্ডু পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘বন্ধু মহল-১৯৭৪’র পক্ষ থেকে এ সার বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৮০ জন কৃষকের মধ্যে ২৫ কেজি করে বিভিন্ন প্রকার রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম মল্লিক, হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম টিপু মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব মুরশেদ শাহীন। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)