মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-27 ইং
মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নির্দেশনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহম্মেদের নেতৃত্বে বাঁশবাড়িয়া বাজারে দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান ভাই। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুস সামাদ সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহজাহান আলী, হুমায়ুন কবির লিখন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব আলী সবুজ, তপু রায়হান রবিন, সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান কৌশিক, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জামিরুল, শিমুল, তৌফিক, রাকিবুল, নাহিদ, তানভীর, সাজু, সাঈদ, লিজন, টিপু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)