ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরীব-দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। হাউলী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ২ হাজার ৯ শ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে। গতকাল রোববার সকাল ৯টায় তিনটি ওয়ার্ডে মোট প্রায় ১ হাজার ১ শ জনের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, ট্যাগ অফিসারের প্রতিনিধি পাঠাচোরা হাইস্কুলের শিক্ষক মনিরুল ইসলাম পরে বেলা সাড়ে ১১টার দিকে উপস্থিত হন ট্যাগ অফিসার রাফিজুল ইসলাম ও হাউলী ইউনিয়নের সদস্যগণ।
