মেহেরপুরের জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দরবেশপুর শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2020-07-27 ইং
মেহেরপুরের জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দরবেশপুর শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের দরবেশপুর শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামিম ফেরদৌস, মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ৪ নং নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আরমান আলি, বারাদী বাজার কমিটির সভাপতি লিয়াকত সদ্দার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি সৈয়দ সোহেল এসময় নব-র্নিবাচিত কমিটির কার্যকারী সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক শফিকুল আজম, যুগ্ম-সম্পাদক স্বাধীন শেখ, সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, শ্রমিক কল্যাণ সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, প্রচার সম্পাদক আসলাম লাইন, সম্পাদক মিজানুর রহমান, সদস্য শরিফুল ইসলাম, জাসদসহ মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ই জুলাই র্নিবাচনের দিন ছিলো। কিন্তু মহামারী করোনার কারণে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বীতায় সকলে নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)