বিশিষ্ট সমাজসেবক পচা বিশ্বাসের ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2020-07-26 ইং
বিশিষ্ট সমাজসেবক পচা বিশ্বাসের ইন্তেকাল, আজ দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক ছেলুন জোয়ার্দ্দারের মামা শ্বশুর চুয়াডাঙ্গা সদর উপজেলার উকত গ্রামের বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম পচা বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার বোন, ১ মেয়ে, ৩ ছেলে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম পচা বিশ্বাসের ভাগনে সাংবাদিক এম এ হাসেম জানান, শনিবার বেলা সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার সকাল ১০টায় উকত গ্রামে তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত উকত হাফেজিয়া ও লিল্লাহ বোডিং মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)