দামুড়হুদায় গাঁজা-ইয়াবাসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-07-26 ইং
দামুড়হুদায় গাঁজা-ইয়াবাসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে ৪ শ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- ছুটিপুর বিলপাড়ার আবুল কাশেমের ছেলে মোমিন (৪০), দামুড়হুদা পুরাতন বাজারের লাল্টু হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও দামুড়হুদা খাঁ পাড়ার হাসেম খাঁর ছেলে আকিফুজ্জামান গোপন (৩৫)। গতকাল শনিবার বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পুলিশ জানান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা পুরাতন বাজারের লাল্টু হোসেনের ছেলে তরিকুল ইসলাম ও দামুড়হুদা খাঁ পাড়ার হাসেম খাঁর ছেলে আকিফুজ্জামান গোপনকে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম ভবনের সামনে থেকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১শত গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই দিনে শনিবার ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভগিরথপুর পুলিশ ক্যা¤প এর এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটিপুর বিলপাড়ার আবুল কাশেমের ছেলে মোমিনকে ছুটিপুর এলাকা থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)