জীবননগর সেনেরহুদায় তিন যুবককে রক্তাক্ত জখমের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-07-26 ইং
জীবননগর সেনেরহুদায় তিন যুবককে রক্তাক্ত জখমের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার সেনেরহুদায় তিন যুবককে লাঠি দিয়ে মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, সেনেরহুদা গ্রামের তোতা আলীর ছেলে রানা (২২), জামাল হোসেনের ছেলে মেহেদী (১৯) ও শফির ছেলে নান্নু (২০) তিন বন্ধু মিলে শনিবার সন্ধ্যা রাতে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে বসে আড্ডা দেওয়ার সময় ২ জন মুখে কাপড় বেঁধে এসে তাঁদেরকে লাঠি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত রানা, মেহেদী ও নান্নু অভিযোগ করে বলেন, ‘আমাদের কী কারণে মেরেছে, আমরা জানি না। কিন্তু যারা আমাদের মেরেছে, আমরা তাদের চিনতে পেরেছি। এ ঘটনার পর আমরা উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে গিয়েছিলাম। চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে।’ এ বিষয়ে উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই ঘটনা শুনেছি এবং আমি তাদের তিনজনকে আশ্বাস দিয়েছি যে, বিষয়টি বসে মীমাংসা করে দেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)