আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বড় গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নান্দবারের নাজমুলকে আটক করেছে। গতকাল শনিবার ভোর সকালে নাজমুলকে তার নিজ গ্রাম থেকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার নান্দবার গ্রামের বসতিপাড়ার ফজলুল হকের ছেলে নাজমুল (৩২) পুলিশের চোখ ফাঁকি দিয়ে র্দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। সে বাইরে থেকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা কিনে নিয়ে এসে এলাকায় যুবসমাজের নিকট বিক্রয় করতো। ২৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়গাংনী তদন্ত কেন্দ্রের এসআই সাইদুজ্জামান ও এএসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ জুলাই ভোর সকালে নাজমুলকে ১শ পিস ইয়াবাসহ আটক করে। সকালে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
