রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন, কাল হস্তান্তর

আপলোড তারিখঃ 2020-07-26 ইং
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন, কাল হস্তান্তর ছবির ক্যাপশন:
ভারতের দেওয়া ১০টি ট্রেনের ইঞ্জিন গ্রহণে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে ব্যাপক প্রস্তুতি আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা সীমান্ত দিয়ে আগামীকাল সোমবার ভারত থেকে ১০টি ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন গ্রহণ উপলক্ষে পূর্ব প্রস্তুতি ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ে পাকশি বিভাগীয় কর্মকর্তারা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ রেলওয়ে পাকশি পশ্চিম জোনের চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেট শহিদুল ইসলাম ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আশাদুল হকের নের্তৃত্বে ৮ সদস্যর উচ্চপর্যায়ের একটি দল দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনে এসে পৌঁছায়। জানা গেছে, ভারত থেকে ট্রেনের ইঞ্জিন আসা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ রোববার সকাল ১০টায় দর্শনা সীমান্তে ভারতের গেদে স্টেশনে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিকেল চারটায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এবং দর্শনা স্থানীয় নের্তৃবৃন্দের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করবে বলে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ে প্রতিনিধিদের দলের নিকট ভারতের পক্ষ থেকে আগামী ২৭ জুলাই ট্রেনের ইঞ্জিনগুলো হস্তান্তর করার কথা রয়েছে বলে দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনের সুপারিনটেনন্ডেট লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ওইদিন দুপুর আড়াইটায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেবেন। ফলে রেলওয়েতে নতুন ইঞ্জিন যোগ এক নতুন দিগন্তে সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে দর্শনা-মুজিবনগর রেললাইন চালু করার প্রস্তুতি সর্ম্পকে বাংলাদেশ রেলওয়ে পাকশি পশ্চিম জোনের চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেট মো. শহিদুল ইসলাম জানান, নকশার পূর্ব প্রস্তুতি হিসাবে সার্ভে করা হচ্ছে। এরপর আগামী ২০২১ সালের আগস্টের মধ্যে দর্শনা-মুজিবনগর ৫৪ কিলোমিটার রেল সড়ক নির্মাণের জন্য সার্ভের কাজ, জমি অধিগ্রহণ, রেল পথের নকশা ও টেন্ডার কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত গুরুত্ব অনুযায়ী রেলপথে বিভিন্ন স্থানে ব্রিজ নির্মাণসহ ৮-৯টি রেল স্টেশন নির্মাণ হতে পারে। গত ১৬ মার্চ এসি কনটেকের সঙ্গে এ রেলপথ নির্মাণের চুক্তি হয়। ইতোমধ্যে দর্শনা থেকে মুজিবনগর রেলপথের জন্য বিভিন্ন স্থানে লাল পতাকা দিয়ে নির্দেশনা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে উচ্চ পর্যায়ের টেকনেশিয়ান এসে তাদের সুবিধা আনুয়ায়ী রেল সড়কের জায়গা নির্ধারণ করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)