ভ্রাম্যমাণ আদালতে চারজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
ভ্রাম্যমাণ আদালতে চারজনের জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার লকডাউনকৃত এলাকায় কঠোর প্রশাসন নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ২টি ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কাছ থেকে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপর দিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের লকডাউনকৃত এলাকায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন। প্রত্যেকটি স্থানেই গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা ছিলেন দায়িত্বে। তবে ফেরিঘাট রোডে সংক্রমিত লোক বেশি হলেও সেখানে মানুষ মানতেই চাচ্ছে না। বাঁশ ডিঙিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ভেতরে প্রবেশ এবং বাইরে বেরোচ্ছে লোকজন। গতকাল থানা কাউন্সিল পাড়ার রাস্তাটি ও গুলশানপাড়ার রাস্তাটিও বাঁশ দিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। এ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আপাতত কিছুদিন সদর হাসপাতাল রোড একমুখী থাকছে না। অপর দিকে, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া ও এতিমখানা পাড়া লকডাউন অবস্থাতেই আছ। শহরের মল্লিক পাড়ায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে স্বেচ্ছাসেবকদের দেখা গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে নিয়মিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)