পাখিভ্যানসহ ২৩ কেজি রুপার গহনা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
পাখিভ্যানসহ ২৩ কেজি রুপার গহনা উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার বুইচিতলায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার বুইচিতলা থেকে ২৩ কেজি ৫৩৩ গ্রাম রুপার গহনা ও একটি পাখিভ্যান উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এসব চোরাচালান উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বুইচিতলা গ্রামের পাকা রাস্তার ওপর হতে ২৩ কেজি ৫৩৩ গ্রাম (২০১৭.৫ ভরি) রুপার গহনা এবং ১টি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করেন। রুপার গহনার আনুমানিক মূল্য মূল্য ২৪ লাখ ২১ হাজার টাকা এবং ১টি ব্যাটারি চালিত ভ্যানগাড়ির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া মালমাল মালামাল দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বুইচিতলা গ্রামের মৃত আমিনুল ইসলামেরে ছেলে ফরজ আলী (৩৫) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে নওশাদ আলীকে (৩৫) পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)