আলমডাঙ্গায় তিন চোর আটক, মাদক ব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
আলমডাঙ্গায় তিন চোর আটক, মাদক ব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বক্সিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সুমন আলী, জেহালা অঘোর নাথ স্কুলপাড়ার আলীহিমের ছেলে রাজিব ও জেহালা মাঝের পাড়ার আব্দুল মতিনের ছেলে মহনকে চুরি মামলায় আটক করে। তাঁদের নামে আলমডাঙ্গা থানায় চুরি মামলা হয়েছে। মামলা নম্বর ১, তারিখ ২/২/২০। এছাড়াও পাইকপাড়া আইসি এসআই গিয়াস উদ্দিন কালিদাশপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে রুবেল হোসেনকে মাদক সেবসের দায়ে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনকারী রুবেলকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)