ওয়েভ ফাউন্ডেশন থেকে অবসর নিলেন নুঝাত পারভীন

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
ওয়েভ ফাউন্ডেশন থেকে অবসর নিলেন নুঝাত পারভীন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক ও মানব উন্নয়নে ছুটে চলা ওয়েভ ফাউন্ডেশনের সবার প্রিয় নুঝাত পারভীন চাকরি থেকে অবসর গ্রহণ করলেন। দীর্ঘ ২০ বছর তিনি নানা ধরণের সামজিক উন্নয়নে ও চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সঙ্গে নির্যাতন প্রতিরোধে ভূমিকা রেখেছিলেন। ওয়েভ ফাউন্ডেশন থেকে বিদায় বেলায় বক্তব্য দিতে গিয়ে নুঝাত পারভীন বলেন, ‘মহসিন ভাই ও আনোয়ার ভাই মানবিক মানুষ। ওনাদের দিকনির্দেশনা যদি কেউ মেনে চলে, তাহলে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। দীর্ঘ ২০ বছর পর আমার মনে হয়েছে সংসার জীবনে ফিরে যাওয়া উচিত। তাই আমি নিজে থেকেই আমার ছেলে-মেয়ে ও স্বামীর সংসারে ফিরে গেলাম। ওয়েভের সবার জন্য আমার মন কাঁদবে। তবুও বাস্তবতাকে মেনে নিয়েই চলে যেতে হলো। ওয়েভ ফাউন্ডেশন ও সব কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমার ভালোবাসা থাকবে। দীর্ঘ ২০ বছরকে হয়ত ভুলতে পারব না। তবে বাস্তবতা এটাই।’ ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কিতাব আলীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আনিছুর রহমান, মানবসম্পদ বিভাগের হাসমত কবির, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সাহেদ আহম্মেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন, ইসরাইল হোসেন খান টিটো, মজিবর রহমান, জেসমিন আক্তার, লাভলী, ইঞ্জিনিয়ার খালিদ হাসান, মোশারফ হোসেন, আজিজুর রহমান, আজাদুল ইসলাম টোটেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)