মেহেরপুর পৌরসভার উদ্যোগে ২য় দিনের মতো প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ২য় দিনের মতো প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২য় দিনে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১ হাজার ৪১১ জনকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। করোনা সংকটের শুরু থেকেই জনগণের পাশে দাঁড়ানো পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ক্ষতিগ্রস্থ ও দুস্থ অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)