আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় তারাদেবী ফাউন্ডেশন সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারা দেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা অফিসের সামনে থেকে এ মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করা হয়। পরে শহরের আল-তায়েবা মোড়, চারতলার মোড়, হাজি মোড়, আনন্দধাম ব্রিজ, সাদা বিজ্র, লাল ব্রিজ মোড় ও স্টেশন এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ ও তারা দেবী ফাউন্ডেশন আলমডাঙ্গার আহ্বায়ক ও আলমডাঙ্গা বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম নিজ হাতে জরুরি প্রয়োজনে আলমডাঙ্গা শহরের আসা সাধারন মানুষ ও পাখিভ্যান ও ইজিবাইক চালকদের মুখে মাস্ক পরিয়ে দেন। এ সময় তাঁরা বলেন, বর্তমানে করোনা সঙ্কটে সরকারের পাশাপাশি তারাদেবী ফাউন্ডেশন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। এ ছাড়াও উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী বিজেস কুমার রামেকা, তারা দেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা ইউনিটের সহসভাপতি রহমান মুকুল, সদস্য নেছার আহমেদ প্রিন্স, তাফসির আহমেদ মল্লিক লাল, শরিফুল ইসলাম রোকন, রিয়েল, নাদের মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)