বৃষ্টিপাতের ফলে দামুড়হুদার হাউলী রাস্তার ফাটল!

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
বৃষ্টিপাতের ফলে দামুড়হুদার হাউলী রাস্তার ফাটল! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার হউলী গ্রামের রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে মাথাভাঙ্গা নদী। প্রচুর বৃষ্টিপাতের কারণে রাস্তার পাড় ভেঙে নদী গর্ভে চলে যেতে বসেছে। হাউলী গ্রাম থেকে বাস্তুপুর যাওয়ার পথে হেলুর কলঘর অথবা হাউলী কবরস্থানের পাশে এই রাস্তার গত সোমবার রাতে এই রাস্তার ফাটল ধরে। ফাটলের পাশেই রয়েছে পাওয়ার পাম্প। সেটার পাশ থেকে ভেঙে নদী গর্ভে চলে গেছে। তবে হাউলী গ্রামবাসীর সহযোগিতায় মাটি ভরাট করে পাওয়ার পাম্পটি টিকিয়ে রেখেছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে রাস্তার পাশে ফাটল দিন দিন বেড়েই চলেছে। যেকোনো সময় তা ভেঙে নদী গর্ভে চলে যাবে। রাস্তার পাশে ভেঙে গেলে পরে রাস্তা ভাঙতে শুরু করবে। তাই ঊর্ধ্বতন কৃর্তৃপক্ষ নজর দিবে এমনটিই চাওয়া এলাকাবাসীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)