আলমডাঙ্গায় রোগীদের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান

আপলোড তারিখঃ 2020-07-25 ইং
আলমডাঙ্গায় রোগীদের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ক্যানসার, কিডনি ও প্যারালাইসিস রোগীদের মধ্যে চেক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বলরামপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ চেক প্রদান করা হয়। আলমডাঙ্গা বলরামপুর গ্রামের কৃতী সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানের সহযোগিতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চিকিৎসা অনুদানের ১২তম চেক প্রদান করা হয়। শুক্রবার উপসচিব আমিনুর রহমানের পিতা মজিবর রহমান ও আলমডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমান ৫ জনের হাতে প্রত্যেককে ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকার এ চেক প্রদান করেন। ইতোপূর্বে গত ৯ তারিখে ঢাকা সমাজসেবা অধিদপ্তর থেকে ১৪ জনের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার করে ৭ লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়ার উপসচিব আমিনুর রহমান এলাকার গরীব দুস্থদের মধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানসহ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা ও স্কুলের উন্নয়নের করে যাচ্ছেন। চেক প্রদানকালে উপসচিবের পিতা মজিবর রহমান সবার কাছে উপসচিবের জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজ্জাক আলী মেম্বার, জালাল উদ্দিন মেম্বার, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শামীম রেজা, ডা. মারসেল, আব্দুল ওহাব, বলরামপুর জামে মসজিদের খতিব মহর আলী, মোখলেছুর রহমান, আবু বকর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)