প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন

আপলোড তারিখঃ 2020-07-24 ইং
প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আ.লীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমরা দেশে করোনা মোকাবিলা করে চলেছি। জীবন বাজী রেখে যে সব ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা জানেন, দেশে প্রায় আড়াই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রায় ২ হাজার ৮ শ জন মৃত্যুবরণ করেছে। প্রায় চার মাস আমাদের সবাই করোনার কারণে অস্বাভাবিক জীবন কাটাতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, সরকারি বিধি নিষেধ মেনে চলুন, মুখে মাস্ক ব্যবহার করবেন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। সামনে পবিত্র কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে বহু মানুষ গরু মোটাতাজাকরণ করেছেন। তাঁদের গরু যদি বিক্রয় না করতে পারেন, তাহলে তাঁরা চরম বিপর্যয়ের মুখে পড়বে। এ জন্য জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় অনলাইনের মাধ্যমে গরু বিক্রয়ের বাবস্থা করেছেন। এ ছাড়াও পশুহাট খোলা থাকলে আপনারা বিক্রয়ের সুবিধা পাবেন। একটি মহল পৌর পশুহাট নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কিন্ত তাদের বোঝা উচিত, এই হাটের সঙ্গে পৌরসভার প্রায় ২ শ কর্মকর্তা-কর্মচারীর রুটি-রুজি জড়িয়ে আছে। সেটা কি আলমডাঙ্গাবাসী করতে দেবে। আশা করি, দেবেন না। আপনারা ওই চক্রকে রুখে দেন, আমি সার্বক্ষণিক আপনাদের পাশে আছি।’ আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুছা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, ডা. অমল কুমার বিশ্বাস, নুরুল ইসলাম দিপু, সোনা উল্লাহ, খন্দকার মজিবুল, আক্তারুজ্জামান ঠাণ্ডু, আব্দুল হান্নান, মাসুদ রানা তুহিন, এমদাদ হোসেন, মাহমুদ হাসান চঞ্চল, কামাল উদ্দিন, পরিমল কুমার ঘোষ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, সাংবাদিক, প্রশান্ত বিশ্বাস, ছাত্রলীগের নেতা মিজান, সাকিব, হাসান, রকি, বাদশা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)