মুজিবনগরের দাদপুর বিলসহ নাগাবিল খাল খনন এলাকা পরিদর্শন

আপলোড তারিখঃ 2020-07-24 ইং
মুজিবনগরের দাদপুর বিলসহ নাগাবিল খাল খনন এলাকা পরিদর্শন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় মুজিবনগর উপজেলার নাগাবিল খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগবিলের জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে মুজিবনগর উপজেলার গৌরিনগরে খাল খনন এলাকা পরিদর্শন করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে পরিদর্শনকালে বিএডিসি ইঞ্জিনিয়ার,এলজিইডি প্রতিনিধি,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী মুকুল,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,মুস্তাকিম হোসেন, মোনাখালী ইউপি সদস্য, সার্ভেয়ার, ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাগাবিলের জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল খাল খননের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে তাদের দীর্ঘদিনের দাবী শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। এদিকে, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনি মুজিবনগর উপজেলার দাদপুর বিলের জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি স্লুইস গেইট এলাকা ও প্লাবিত গোপালপুর এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, স্লুইস গেটের বিকল তিনটি গেইট আজ শুক্রবার মেরামতের কাজ শুরু করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)