ঝিনাইদহে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি সরোজ কুমার নাথ

আপলোড তারিখঃ 2020-07-24 ইং
ঝিনাইদহে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি সরোজ কুমার নাথ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকার নবগঙ্গা নদীতে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আলফাজ উদ্দিন শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ মৎস্যজীবীরা। ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার নবগঙ্গা নদীতে ১০৩ কেজি রুই, কাতল, মৃগেলসহ নানা জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)