মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-07-24 ইং
মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নেহালপুর ও বেগমপুরে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিবেদক, হিজলগাড়ী: মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বহুমুখী হাফিজিয়া মাদ্রসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ করা হয়। পরে হিজলগাড়ী বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ডা. রহিদুল ইসলামের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম হোসেন মিজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের নেতা আজাদ, হাবু ও সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মিলন হোসেন মিজি, প্রকাশ, জামাল উদ্দিন, প্রবাসী শরিয়ত, নেহালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে আলোচনার শুরুতেই জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার সবার মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)