জীবননগরে হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম!

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
জীবননগরে হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম! ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ, জীবননগর: জীবননগরে সবজি বাজারে অন্যান্য কাঁচা মালের দাম ঠিক থাকলেও হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। গত দুই দিনের ব্যবধানে কেজি প্রতি ৫০টাকা থেকে ৬০টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ফলে এক কেজি কাচা মরিচ কিনতে খেটে খাওয়া মানুষদের এক দিনের হাজিরার টাকা গুনতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, আঁদা, পেয়াজ, রসুন, আলু, বেগুন অন্যান্য কাঁচা মালের দাম ক্রেতাদের হাতের লাগালে থাকলেও হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহেও ৭০-৮০ টাকা কেজি বিক্রি হলেও সেই কাচা মরিচ এখন ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ১ শ টাকার বেশি দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন বেশ বিপাকে। তা ছাড়া সয়াবিন তেল, মশুরির ডাল, জিরের দাম কিছুটা কম থাকলেও আটা এবং ডিমের দাম একটু বেশি দেখা গেছে। মেদনীপুর গ্রামের দিনমজুর আক্কাস আলী বলেন, ‘জীবননগরে বাজার করতে এসেছিলাম, বাজারের প্রায় সব কাঁচা মাল ঠিকঠাক মূল্যে ক্রয় করলাম। কিন্তু কাচা মরিচের দাম শুনে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। আশি টাকার ঝাল এখন ২শ টাকা। আমি দিনমজুরের কাজ করি, এক দিনের হাজিরা পাই ৩ শ টাকা। তাহলে কিভাবে ২শ খরচ করে কাচা ঝাল কিনবো! একই রকম কথা বললেন বৈদ্যনাথপুর গ্রামের আব্দুর রহমান। তিনি বলেন, আমরা যখন কাচ ঝালের চাষ করি, তখন বাজারে ঝাল বিক্রি করতে আসলে প্রত্যোক কেজির দাম ১০ থেকে ২০ টাকার বেশি পায়নি। অথচ এখন ১৮০ টাকা থেকে ২শ টাকার মধ্যে এক কেজি কাচা ঝাল কিনতে হচ্ছে। এদিকে, অনেক ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, সরকারিভাবে বাজার মনিটরিং না করায় কিছু ব্যবসায়ী নিজেদের খেয়ালখুশি মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। যা সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস হয়ে দাঁড়াই। জীবননগর বাজারের কাঁচামাল ব্যবসায়ী রহমত আলী বলেন, কাঁচা মরিচের দাম বর্তমানে একটু বেশি, বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কাচা মরিচের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। বৃষ্টি কমে গেলে দাম স্বাভাবিক হতে পারে বলেও এ ব্যবসায়ী আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)