ঝিনাইদহে চুরি হওয়া গরু উদ্ধার, দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
ঝিনাইদহে চুরি হওয়া গরু উদ্ধার, দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়ি থেকে চুরি হওয়া ১টি বাছুর ও ১টি গাভী গরু উদ্ধার করা হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে গরু দুটি উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল বাশারের তত্ত্ব¡াবধানে ওসি অপারেশন আবুল খায়ের এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গত ১৪ জুন রাত আড়াইটার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল দুর্বৃত্ত সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এ সময় তারা বাড়ির ৭ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে গরুসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাপ্পি নামে এক ব্যক্তি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে মামলার সূত্র ধরে গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ১টি গাভী ও ১টি বাছুর গরু উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইতিমধ্যে লুন্ঠিত একটি মোবাইল এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এদিকে উদ্ধারকৃত গরু বিজ্ঞ আদালতের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করার হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ওসি তদন্ত এমদাদুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)