ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ২১৭ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাত দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, মাদক ব্যবসায়ীরা তেলের কন্টেনিয়ারের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো বোঝাই করে ঢাকাগামী একটি গাড়ির জন্য কোলার মোড়ে অপেক্ষা করছিল। এসময় স্থানীয় কয়েক ব্যক্তির সন্দেহ হলে কন্টেনিয়ার এর মধ্যে কি আছে এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী কন্টিনিয়ার ২টি ফেলে পালিয়ে যায়। পরে মেহেরপুর সদর থানার এএসআই আশরাফ ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার কোলার মোড় থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামী সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
