দামুড়হুদার সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আর নেই

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
দামুড়হুদার সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আর নেই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা জামে মসজিদে জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থান মরহুম নাজিম উদ্দিনের দাফনকার্য সম্পন্ন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা মৃনাল কান্তি মল্লিক জানান, ‘বুধবার সন্ধ্যার দিকে সমবায় ব্যাংক, চুয়াডাঙ্গা শাখার চেয়ারম্যান নাজিম উদ্দীনের শ্বাসকষ্ট বেড়ে গেলে তার পরিবারের সদস্যরা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাঁর মরদেহ সমবায় ব্যাংকের কোয়ার্টারে নিয়ে আসা হয়।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবীর জানান, ‘বুধবার সন্ধ্যার পর দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট ও অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাকধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন যাবত তিনি যেহেতু শ্বাসকষ্টে ভুগছিলেন তাই আমরা করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করিনি। এছাড়া করোনাভাইরাসের অন্য কোনো উপসর্গ তারমধ্যে ছিল না।’ উল্লেখ্য, প্রয়াত নাজিম উদ্দিন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চার-চারবারের নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তিনি মৃত্যুর আগে সমবায় ব্যাংক, চুয়াডাঙ্গা শাখার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রয়াত নাজিম উদ্দিন যাত্রা শিল্পী হিসেবে চুয়াডাঙ্গা জেলায় সুপরিচিত ব্যক্তি ছিলেন। এদিকে, তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)