পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে ‘লকডাউন’

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে ‘লকডাউন’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণবিজ্ঞপ্তি জারি, তিন ওয়ার্ডের অংশবিশেষ গুচ্ছ পদ্ধতিতে ‘লকডাউন’ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার তিনটি ওয়ার্ডের কয়েকটি পাড়াকে গুচ্ছ পদ্ধতিতে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার। গত মঙ্গলবার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে গতকাল বুধবার এ গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হবে। লকডাউন ভঙ্গ করে কেউ ওই এলাকায় প্রবেশ করলে বা ওই এলাকার কেউ বাইরে বের হলে সংক্রমক রোগ প্রতিরোধ ও নির্মূল আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন থাকবে। কোথায় কোথায় লকডাউন থাকবে? চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের বড় বাজার পাড়া, ফেরিঘাট রোড এলাকা, শেখপাড়া ও মল্লিকপাড়া। ৭নং ওয়ার্ডের এতিমখানা রোড, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া, সাতগাড়িপাড়া এবং ৯নং ওয়ার্ডের থানা কাউন্সিলপাড়া ও গুলশানপাড়া এলাকা লকডাউন থাকবে। তবে পুরো ওয়ার্ড লকডাউন নয়। শুধুমাত্র এই এলাকাগুলিই লকডাউনের আওতায় থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)