ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে ৫শ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চিৎলা ইউনিয়নে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সচিব চিরু কুমার, ইউপি সদস্য তহিদুল ইসলাম, নিজাম উদ্দিন ও আব্দুর রশীদ মেম প্রমুখ।
