দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের মায়ের মৃত্যুবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের মায়ের মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজমুল হক স্বপনের মাতা আনোয়ারা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২৩ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ পুলিশ পার্ক লেনের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। সেইসময় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর দোয়া মাহফিলের আয়োজন করা হলেও করোনা মহামারীর কারণে এ বছর কোনো আয়োজন রাখা হয়নি। তবে আগামীকাল শুক্রবার জুমার নামাজে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে। উল্লেখ্য, মরহুমা আনোয়ারা বেগম প্রবাসী ছেলের বাড়িতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরেন। এরপর ওই বছরেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ অসুস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)