আলমডাঙ্গা শেফা ক্লিনিকের লকডাউন প্রত্যাহার

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
আলমডাঙ্গা শেফা ক্লিনিকের লকডাউন প্রত্যাহার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শেফা ক্লিনিকের পরিচালক ডাক্তার গোলাম জাকারিয়া তপন করোনামুক্ত হওয়ায় ক্লিনিকের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। আবারও আগের মতো নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করেছে চিকিৎসা কেন্দ্রটি। জানা গেছে, গত ৪ জুলাই আলমডাঙ্গার শেফা ক্লিনিকের মালিক ডাক্তার গোলাম জাকারিয়া তপনের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ এসেছিল। সে কারণে ৫ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ শেফা ক্লিনিক লকডাউন করেন। এদিকে, দীর্ঘ কয়েকদিন পর শেফা ক্লিনিকের লকডাউন প্রত্যাহার করায় স্বস্তি ফিরেছে সাধারণ রোগীদের মধ্যে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)