আলমডাঙ্গা পৌর পশুহাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাক্স বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-23 ইং
আলমডাঙ্গা পৌর পশুহাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাক্স বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করলেন আলমডাঙ্গা পৌর পশুহাটের মালিক হাসানুজ্জামান হাসান হান্নান। ২২ জুলাই আলমডাঙ্গা পৌর পশুহাটে গরু ক্রয়-বিক্রয় করতে যাওয়া শ শ ব্যক্তিদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন। জানা যায়, আলমডাঙ্গা পৌর পশুহাটের জমি রেলওয়ে সম্প্রতি অন্যত্র লীজ প্রদান করে। এ সংক্রান্ত জটিলতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক গত ১৫ জুলাই গভীর রাতে দেশের এ বৃহত্তম পশুহাটটি বসার ব্যাপারে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে এলাকার খামারিদের মাঝে চরম হতাশা নেমে আসে। গত ২১ জুলাই ১৪৪ প্রত্যাহার করা হলে গতকাল আবার আলমডাঙ্গা পৌর পশুহাট বসে। দেশের বিভিন্ন এলাকার কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা পশুহাটটিতে গরু বেচাকেনা করতে আসেন। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। এমতাবস্থায় হাট মালিক হাসানুজ্জামান হান্নানের নেতৃত্বে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও নির্দেশনা দেওয়া হয়। মাস্ক বিতারণকালে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)