উথলীতে বাস-আলমসাধুর সংঘর্ষ, একজন আহত

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
উথলীতে বাস-আলমসাধুর সংঘর্ষ, একজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর-দর্শনা মহাসড়কে বাস-আলমসাধুর মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আলমসাধুর চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উথলী মোল্লাবাড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত আলমসাধু চালকের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা লিপি পরিবহন (পাবনা জ-১১-০০৭৮) নামের একটি বাস ও আলমসাধু একই দিক থেকে আসছিল। উথলী মোল্লাবাড়ি অতিক্রমকালে হঠাৎ আলমসাধুর চালক কোনোদিকে না তাকিয়ে রাস্তার ওপর গাড়ি ঘোরানোর চেষ্টা করলে আলমসাধুটি বাসের সামনে চলে আসে। বাসের চালক ইমার্জেন্সি ব্রেক করলেও আলমসাধুর সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং বাসটির পিছনের চাকা ঘুরে যেয়ে রাস্তা থেকে মাটিতে নেমে যায়। এ ঘটনায় আলমাসাধু চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসের যাত্রীরা কেউ আহত হননি। জীবননগর থানার পুলিশ সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)