লকডাউন নিয়ে বিভ্রান্তি

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
লকডাউন নিয়ে বিভ্রান্তি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কিছু অনলাইনে চুয়াডাঙ্গার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড লকডাউন লেখা হয়েছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির গতকাল মঙ্গলবারের সভায় পুরোপুরিভাবে ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডকে লকডাউন করা হয়নি। সভায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত এলাকা অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে এলাকাভিত্তিক লকডাউন করা হবে বলে জানানো হয়। লকডাউনকৃত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখা এবং ওই এলাকার নিত্যপ্রয়োজনীয় দোকানপাটও বিকেল ৫টার পর বন্ধ থাকবে এটিও বলা হয়। তবে পুরোপুরি লকডাউন করা হয়নি এই তিনটি ওয়ার্ডকে। যে এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছে, সেই এলাকার কয়েকটি বাড়ি বা ওই মহল্লাকে লকডাউন করা হবে। আসলে যেটি গুচ্ছ পদ্ধতিতে লকডাউন। তবে, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)