ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক পরিধান নিশ্চিত করা হবে

আপলোড তারিখঃ 2020-07-22 ইং
ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক পরিধান নিশ্চিত করা হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভায় ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর অফিস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে মেহেরপুর জেলায় জুম কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জুম কনফারেন্সের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনার আলোকে এ জেলায় কোরবানির হাট ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পশুর হাটগুলোতে অবস্থান করবে। স্বাস্থ্য বিভাগ মেহেরপুরের সহযোগিতায় পশুর হাটগুলোতে মেডিকেল টিমের সহায়তার বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে সেনাবাহিনী মেহেরপুর জেলার পশুর হাটগুলোতে তাদের ভিজিলেন্স আরও বাড়াবে। মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তার জন্য জেলা পুলিশ মেহেরপুরের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, পশুর হাটে অবস্থানকারী সবার মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মেহেরপুর জেলার ৫টি হাটে ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। কোরবানির হাটে কোনো পশু অসুস্থ হলে এই মেডিকেল টিম দ্রুত ব্যবস্থা নেবে। খামারিদের পরামর্শ প্রদানের জন্য প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। মাংস প্রক্রিয়াজাতকরণে মেহেরপুরের তিনটি উপজেলার ১৯২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় জুম কনফারেন্সে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)